শরীরে যে ৫ লক্ষণ দেখা দিলেই ডাক্তারের কাছে যেতে হবে
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
স্বাস্থ্যের কোনো জটিলতা দেখা দিলে শরীর তার সংকেত দেয়। এসব লক্ষণ বোঝা শরীরের জন্য গুরুত্বপূর্ণ। এমন কিছু শারীরিক অসুস্থতা রয়েছে যা মানুষ স্বাভাবিক মনে করে উপেক্ষা করে যায়। কিন্তু এসব একসময় মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। চলুন এমন কিছু লক্ষণ সম্পর্কে জেনে নিই-
আঁচিলের রঙ বা আকৃতির পরিবর্তন
বিশেষজ্ঞদের মতে, শরীরে আঁচিল থাকা স্বাভাবিক। তবে এর আকার আর রঙ যদি ক্রমাগত পরিবর্তন হয় তবে তা ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে। এই সমস্যাকে মেলানোমা বলা হয়। সবসময় আঁচিলের দিকে নজর রাখুন। যদি এগুলো চুলকায়, ক্ষত হয়, ফুলে যায়, আকার বা রঙে পরিবর্তন হয়, রক্তপাত দেখা দেয় কিংবা খসখসে হয়ে যায় তবে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন।
চোখের অস্বাভাবিকতা
দেহে উচ্চ কোলেস্টেরলের সমস্যা আছে কি না তা শনাক্ত করা যেতে পারে চোখের মাধ্যমে। তাই সুস্থ থাকতে নিয়মিত চোখ পরীক্ষা করাতে হবে। চোখে যদি সাদা রিং বা দাগ দেখা যায় তবে সেটি কর্নিয়াল আর্কাসের লক্ষণ যা চর্বি জমার কারণে হয়। এটি কোলেস্টেরল বৃদ্ধির একটি উপসর্গ হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা করা না হলো এতে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। দৃষ্টিশক্তি দুর্বল হওয়া ডায়াবেটিসেরও লক্ষণ হতে পারে।
সাদা জিহ্বা
আপনার জিহ্বা বের করুন এবং রঙ দেখুন। এটি যদি হালকা গোলাপি রঙা হয় তবে ঠিক আছে। কিন্তু আপনার জিহ্বার রঙ যদি সাদা বা হলুদ হয় তবে সতর্ক হোন। এটি সিলিয়াক রোগের লক্ষণ হতে পারে। এটি এমন একটি অটোইমিউন অবস্থা যখন শরীর গ্লুটেন হজম করতে পারে না। এই সমস্যা দেখা দিলে গ্লুটেন মুক্ত খাবার খেতে হবে। তাই নিয়মিত জিহ্বার রঙ পরীক্ষা করুন।
পা ফোলা
হঠাৎ করে যদি হাত-পা ফুলে যায়, ত্বক চুলকায়, ঘুমাতে সমস্যা হয় এবং ক্লান্ত বোধ হয়, তবে এগুলো কিডনি সংক্রান্ত রোগের কারণ হতে পারে। কিডনি যখন ঠিকমতো কাজ করে না তখন শরীরে সোডিয়াম বা লবণ ধারণ করতে পারে। ফলে হাত, পা ও গোড়ালি ফুলে যেতে পারে। সোডিয়াম-জল অনুপাতের ভারসাম্য বজায় রাখার জন্য শরীরে অতিরিক্ত তরল পদার্থ যোগ হওয়ার কারণেই এমনটা হয়। তাই হাত-পা ফুলে গেলে কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
নখের রেখা
নখের মধ্যে কোনো রেখা দেখা গেলে তা এড়িয়ে যাবেন না। এটি থাইরয়েড সংক্রান্ত সমস্যার ইঙ্গিত দেয়। বিশেষত সাদা রেখা। কখনও কখনও এই রেখাগুলি ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন এ এর ঘাটতির একটি সতর্কতা সংকেত হতে পারে।
শরীর সম্পর্কে সচেতন হোন। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যাগুলো এড়িয়ে যাবেন না। তাহলে বড় সমস্যা থেকে বাঁচা সহজ হবে।
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী










